তিন দফা দাবিতে আবারো আল্টিমেটাম প্রাথমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধিঃ
আবারো আল্টিমেটাম প্রাথমিক শিক্ষকদের। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের (বর্তমান পদ নাম শিক্ষক) ১১তম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’।

অপরদিকে দ্রুত সমস্যা সমাধানে সহকারী শিক্ষকদের দাবির বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির প্রতিবেদন ও শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বেতন গ্রেড বাস্তবায়ন প্রস্তাবনায় সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড এবং ১২তম গ্রেডের আর্থিক সংশ্লেষসহ যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।

এই পরিস্থিতিতে শিক্ষকদের দাবি বাস্তবায়ন কবে নাগাদ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ জাতীয় বেতন কমিশনের জন্য জাতীয় বেতন কাঠামো নির্ধারণ করা সময় সাপেক্ষ বিষয়।

শিরোনাম