পটুয়াখালীতে নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

পটুয়াখালী প্রতিনিধিঃ
দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে মো. রেজাউল (২৮) ও মো. তুহিন হাওলাদার (২৫) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়িসংলগ্ন নদী থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এর আগে, রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়।

পেশায় অটোরিকশাকচালক রেজাউল সদর উপজেলার ভূরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে। আর তুহিন পটুয়াখালী পৌর শহরের ১নং ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। দুই যুবকের মৃত্যুরহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

শিরোনাম