চট্রগ্রামে এবার স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ, আহত-১৫
মীরসরাই প্রতিনিধি
এবার স্থানীয়দের সঙ্গে পর্যটকদের সংঘর্ষ, আহত-১৫। চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনার রাস্তায় পর্যটকদের সঙ্গে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় পর্যটকেরা প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।
জানা গেছে, বুধবার সকালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থেকে বাস নিয়ে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন একদল পর্যটক। বাস নিয়ে মহাসড়ক থেকে ঝরনা সড়কে প্রবেশ করার সময় সিএনজিচালিত অটোরিকশা চালকরা মিলে বাধা দিলে উভয়পক্ষের বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।