কেরানীগঞ্জসহ বিভিন্ন জায়গায় র‍্যাব অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, মাদক ও গ্রেনেড উদ্ধার করেছে

সংবাদ জমিন রিপোর্টঃ
বিভিন্ন জায়গায় র‍্যাব অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, মাদক ও গ্রেনেড উদ্ধার করেছে। ঢাকার কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কেরানীগঞ্জ নেকরোজবাগ এলাকায় থেকে মো. সাহিদ (৪৬) গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া, চাঁদপুরের পরিত্যক্ত টিন ঘর থেকে আরেকটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সিমেন্টের দোকান থেকে একজনকে গ্রেফতার করে র‌্যাব। তার দেখানো স্থানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৩১ আগস্ট যাত্রাবাড়ীর ফ্ল্যাট থেকে চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয় এবং কেরাণীগঞ্জে ১১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

শিরোনাম