কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ
যুবকের লাশ উদ্ধার। কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন উল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় সমুদ্রসৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি ইলিয়াছ খান।

আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের অনলাইন ভিত্তিক ফেসবুক পেইজের অ্যাডমিন। পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন। এ ব্যাপারে মমলা হয়েছে।

শিরোনাম