ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার-৭

বগুড়া প্রতিনিধিঃ
ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার-৭। বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচার বোঝাই পিকআপে ডাকাতির সঙ্গে জড়িত সাত জনকে গ্রেফতার ও তাদের কাছে ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ডাকাতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে রাতুল (২২), বগুড়া সদরের সাতশিমুলিয়া গ্রামের মৃত আলমগীর প্রামানিকের ছেলে সুমন প্রামানিক (২২), শহরের সুলতানগঞ্জপাড়ার মৃত গোলাম পাশা পুটুর দুই ছেলে সাব্বির পাশা শাওন (৩৩) ও মোস্তফা পাশা শ্যামল (৩৫), মালগ্রাম উত্তরপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪), নিশিন্দারা মধ্যপাড়ার মৃত সাজ্জাদের ছেলে রাসেল আহমেদ (৩৫) ও শাজাহানপুর উপজেলার সাবরুল কারিগরপাড়ার বিপুল হোসেনের ছেলে তারেক হোসেন (৩২)।

শিরোনাম