খুলনায় যুবককে গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যা

খুলনা প্রতিনিধিঃ
গুলি করে শীর্ষ সন্ত্রাসীকে হত্যা। খুলনার রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির (গ্রেনেড বাবু) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহত মানিক বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সেই সঙ্গে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’

শিরোনাম