সিংগাইরে কামুড়া গ্রামের তপনের ইয়াবা ব্যবসা জমজমাট,অসহায় অভিভাবক মহল

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামের নোয়াইর পুত্র তপন(৪৫) এর ইয়াবা ব্যবসা এখন জমজমাট।ফলে ধ্বংস হচ্ছে এলাকার শিক্ষার্থী ও যুব সমাজসহ বিভিন্ন পেশার মানুষ।তার ইয়াবা ব্যবসার কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে।

জানা গেছে,তপন প্রশাসনকে থোরাই কেয়ার করে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এলাকার কেউ তার বিরুদ্ধে টুঁ-শব্দ করতে পারে না। কেউ কিছু বললেই হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে। অসহায়,নিরুপায় এলাকার অভিভাবক মহল। তার ব্যবসাকে ঘিরে অনবরত ক্রেতা সাধারণের ভীড় লক্ষণীয়।এলাকার ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে তপন হচ্ছে বড় মাপের ব্যবসায়ী। তার ব্যবসার কারণে এলাকার অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।ইতিপূর্বে এলাকায় ইয়াবাসেবীরা খুনের মত ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি তার ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তÍক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম