মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হাসপাতালে ইতিহাসের ব্যতিক্রমী বিয়ে!বিয়ে কয়েকদিন পরেই। কিন্তু তার আগেই বরের সড়ক দুর্ঘটনায় আহত হওয়া। হাসপাতালে ভর্তি। আজ তার বিয়ে। কিন্তু বর ও কনের পক্ষের মনোবল ভাঙ্গে কে?বর ও কনে রাজী। হাসপাতালের রুমটি হয়ে উঠল বিয়ে বাড়ি। বাড়িতে আনন্দ,হৈ-হুল্লোড় করে না হলেও হাসপাতালে ব্যতিক্রমী বিয়ের ব্যতিক্রমী আনন্দ উপভোগ করছেন স্বজনরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে ঘটে এই ব্যতিক্রমী ঘটনা।
জানা যায়, জেলার শহরের চাঁনমিয়া লেনের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দ সাহার বড় ছেলে অভিজিৎ সাহার বিয়ের তারিখ অনেক আগেই ঠিক করা ছিল আজ। কিন্তু এর আগেই দুর্ভাগ্যবশত দুর্ঘটনার শিকার হন বর। ঢাকা থেকে ফেরার পথে ধামরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিজিৎ। দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। সবকিছু ছাপিয়ে বিয়ের সূর বেজে উঠলো হাসপাতালের রুমেই।-সংগৃহীত