জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা-আগুন,উত্তেজনা

সংবাদ জমিন রিপোর্টঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা-আগুন,উত্তেজনা । রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে সামনে পৌঁছেন নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পৌনে ৬টার দিকে কিছু মানুষ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন। পরে তারা অফিস টার্গেট করে কয়েক দফা হামলা চালান এবং পরে অগ্নিসংযোগ করেন।

শিরোনাম