রাজশাহীতে ‘খানকা শরিফে’হামলা, ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি
‘খানকা শরিফে’হামলা, ভাঙচুর। রাজশাহীতে ‘বিক্ষুব্ধ জনতা’ একটি খানকা শরিফে ভাঙচুর করেছেন। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দেড় শতাধিক মুসল্লি মসজিদ থেকে বেরিয়ে খানকা শরিফে যান এবং সেটি ভাঙচুর করেন। রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

খানকা শরিফটির নাম ‘হক বাবা গাউছুল আজম মাইজ ভান্ডারী গাউছিয়া পাক দরবার শরিফ’। এলাকার বাসিন্দা আজিজুর রহমান ভান্ডারী প্রায় ১৫ বছর আগে বাড়ির পাশে নিজের জায়গাতেই এই খানকা শরিফ করেন। তিনি তার ভক্তদের কাছে ‘পীর’ হিসেবে পরিচিত।

শিরোনাম