নুরাল পাগলার বাড়িতে হামলার ঘটনায় একজন নিহত, শতাধিক আহত,পরিস্থিতি থমথমে

রাজবাড়ী প্রতিনিধিঃ
নুরাল পাগলার বাড়িতে হামলার ঘটনায় একজন নিহত, শতাধিক আহত,পরিস্থিতি থমথমে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা একজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় উভয় পক্ষের হামলার প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা যায়, দুই পক্ষের হামলায় ২২ জন আহত হন। এর মধ্যে ১৯ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যে একজন মরা যান। বাকি তিন জন নিরাপত্তার জন্য স্বেচ্ছায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে যান।

নিহত ব্যক্তির নাম রাসেল মোল্লা (২৮)। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জতুমিস্ত্রিপাড়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে। তবে তিনি কোন পক্ষের এটা জানা যায়নি।

শিরোনাম