ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলমাঠে বিএনপি নেতার ২ গরুর ভূরিভোজ,এলাকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ
ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলমাঠে বিএনপি নেতার ২ গরুর ভূরিভোজ,এলাকায় ক্ষোভ। কুষ্টিয়ার খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে এক বিএন‌পি নেতার ভূরিভোজের আয়োজন নি‌য়ে ‌সমালোচনার সৃষ্টি হয়েছে। রিপন হো‌সেন না‌মে ওই নেতার কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে উপ‌জেলা ও জেলা বিএনপি। তবে নেতাদের অনেকে বলছেন রিপন হোসেনের সঙ্গে দলের সম্পর্ক নেই।

জানা যায়, বিএন‌পির প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দলীয় কর্মী‌দের ভূ‌রিভোজ ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আয়োজন ক‌রেন পৌর বিএন‌পির সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক দা‌বি করা রিপন হো‌সেন। অনুষ্ঠা‌নের প্রধান অতিথি ছি‌লেন চিত্রনা‌য়িকা অপু বিশ্বাস। এছাড়াও অতিথি ছিলেন চিত্রনায়ক নিরব। রাতে বিদ্যালয়ে দুটি গরু জবাই করা হয়। প্রায় ৫০টি সসপ্যানে ৭ মণ মাংস ও বিরিয়ানি রান্না করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রান্না ও ভূরিভোজ চলে। এসময় শিশু শিক্ষার্থীরা বারবার রান্নার কাছে ছুটে যায়। এমন ঘটনায় স্কু‌লের শিক্ষক-অভিভাবকরা ক্ষোভ জানান।

শিরোনাম