মুন্সীগঞ্জে নেশা দ্রব্য পান করে কমপক্ষে তিন জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
নেশা দ্রব্য পান করে কমপক্ষে তিন জনের মৃত্যু। মুন্সীগঞ্জ সদরের মাকহাটিতে নেশাজাতীয় দ্রব্য পান করে কমপক্ষে তিন জন মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তারা এ দ্রব্য পান করে শুক্রবার দিনের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। এ নেশাদ্রব্য পান করে আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মৃতরা হলেন, টংগিবাড়ী উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের শাহেদ আলী ব্যাপারীর ছেলে বাচ্চু ব্যাপারী, আবু মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার।

শিরোনাম