বাসচাপায় প্রাণ গেলো ডিবির ওসি’র

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসসহ চালককে আটক করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইনসের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতরা হলেন, মোস্তাফিজ হাসান (৫২) এবং আহত তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮)। মোস্তাফিস নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি রাজশাহীর মতিহার থানার কাজলা এলাকার আক্তার হোসেনের ছেলে।

শিরোনাম