নুরাল পাগলার দরবারে হামলা, নিহতের বাড়িতে কান্নার মাতম থামছে না

রাজবাড়ী প্রতিনিধিঃ
নুরাল পাগলার দরবারে হামলা, নিহতের বাড়িতে কান্নার মাতম থামছে না। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিহত রাসেল মোল্লার (২৮) বাড়িতে কিছুতেই কান্নার মাতম থামছে না। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জতুমিস্ত্রিপাড়া গ্রামের মো. আমজাদ মোল্লার ছেলে। তিনি ছোটবেলা থেকেই নুরাল পাগলের ভক্ত ছিলেন। মাঝেমধ্যে দরবারের খাদেম হিসেবে কাজ করতেন। পরিবারে দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে আছে। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান চালক ছিলেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষে আহত অবস্থায় উদ্ধার করে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

শনিবার বিকালে সরেজমিনে দেখা গেছে, জুড়ান মোল্লা পাড়ায় দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দরবারের ভেতর একটি তিনতলা এবং একটি দুইতলা ভবন। উৎসুক জনতা দেখতে আসছেন।

শিরোনাম