নুরের ‘শর্ট-টাইম’ মেমোরি লস হচ্ছে: রাশেদ খাঁন

ঢাকা প্রতিনিধিঃ
নুরের ‘শর্ট-টাইম’ মেমোরি লস হচ্ছে। ‘আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শর্ট-টাইম মেমোরি লস হচ্ছে। অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন খেয়েছেন কিনা।’শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁঁন।

তিনি বলেন, ‘নুর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।’

শিরোনাম