ডাকসু নির্বাচন নিয়ে একটি মহল অনলাইনে আমাদের বিরুদ্ধে সক্রিয়ঃ ঢাবি ছাত্রদল
ঢাকা প্রতিনিধিঃ
ডাকসু নির্বাচন নিয়ে একটি মহল অনলাইনে আমাদের বিরুদ্ধে সক্রিয়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি মহল অনলাইনে ঘৃণার বিষবাষ্প ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আবির-হামীম-মায়েদ পরিষদ।শনিবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ছাত্রদল নেতারা।
তারা বলেন, সহনশীল, গণতান্ত্রিক ও মুক্তমত প্রকাশের পরিবর্তে এমন আচরণ কাম্য নয়। তাই অন্তত নির্বাচন পর্যন্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সক্রিয় ভুয়া ফেসবুক আইডিগুলো বন্ধের দাবি জানান তারা।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সরকার সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।