পাবনায় জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধিঃ
জমি নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের। পাবনায় জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে আবু বকর মণ্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আব্দুল আজিজ মণ্ডলসহ আরও কয়েকজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু বকর ওই গ্রামের লাবু মণ্ডলের ছেলে। জীবিকার তাগিদে তিনি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আহত আব্দুল আজিজ কবির মণ্ডলের ছেলে, তিনিও একই পেশায় যুক্ত।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শিরোনাম