ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত-২

ফেনী প্রতিনিধিঃ
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত-২। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ট্রাক ও শ্যামলী পরিবহনের বাস—দুটিই বেপরোয়া গতিতে চলছিল। ঘটনাস্থলে ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারী গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী তাদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ বাইজিদ বোস্তামীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাসচালক রফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিরোনাম