স্বেচ্ছাসেবক দলের বিল্লালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের

সংবাদ জমিন রিপোর্টঃ
স্বেচ্ছাসেবক দলের বিল্লালকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদালতের। ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে সাতজনকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনসহ দুইজনের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তাদের দুইজনকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

শিরোনাম