বগুড়ায় পূর্ব শত্রুতার জের ধরে পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, আটক-১

বগুড়া প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে পেট্রলপাম্প কর্মকর্তাকে হত্যা, আটক-১। বগুড়ায় পেট্রলপাম্পের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে আটক রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।’

শিরোনাম