সরকার এক বছর জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি: রুহিন হোসেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সরকার এক বছর জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার গত এক বছর দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি। এ অবস্থা থেকে মুক্তি পেতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত রাষ্ট্র নির্মাণ করতে হবে। গত ৫৪ বছরে কোনও সরকার দেশের মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বিভিন্ন সময় ক্ষমতাসীন দল ও গোষ্ঠী নিজেদের আখের গুছিয়েছে। এমনকি ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিল। এ ব্যবস্থার পরিবর্তন করতে হলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’

রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আইনজীবী সৈয়দ মো. জামাল। বিশেষ অতিথি ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল।

শিরোনাম