কুবি প্রতিনিধিঃ
ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার।এলাকায় আতঙ্ক বিরাজ করছে।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে একজনকে সন্দেহ করছে র্যাব ও পুলিশ। তাদের ধারণা, ওই ব্যক্তিই মা ও মেয়েকে হত্যা করে থাকতে পারেন। এ ছাড়া ওই বাড়ি থেকে কিছু আলামত জব্দ করেছে তারা।
এরই মধ্যে সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। র্যাবের ভাষ্য, সন্দেহভাজন হিসেবে আটক হওয়া ওই ব্যক্তি একজন কবিরাজ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ দেখে তাই মনে হচ্ছে তাদের। সোমবার সকাল ৭টার দিকে নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজ নামের একটি ভবনের দোতলা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- কুমিল্লা নগরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৫২) ও তার মেয়ে সুমাইয়া আফরিন (২৩)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কীভাবে তাদের হত্যা করা হয়েছে, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।