কক্সবাজার সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ
সৈকতে মুশফিকুর রহিমের ভাতিজার লাশ উদ্ধার। কক্সবাজারের সমুদ্রসৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া পর্যটক আহনাফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সমিতিপাড়া এলাকার সমুদ্রসৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র লাইফ গার্ড কর্মকর্তা ওসমান গনি।

তিনি জানান, আজ ভোরে স্থানীয়দের খবর পেয়ে লাইফ গার্ড সদস্যরা মরদেহটি উদ্ধার করেন এবং পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। আহনাফ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা। রবিবার (৭ সেপ্টেম্বর) বগুড়া থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে আসেন তিনি। দুপুর আড়াইটার দিকে লাবণী পয়েন্টে গোসলে নামলে দুর্ঘটনাটি ঘটে।

শিরোনাম