টিএসসিতে লাঞ্চিত হলেন সহকারী প্রক্টর

সংবাদ জমিন রিপোর্টঃ
টিএসসিতে লাঞ্চিত হলেন সহকারী প্রক্টর। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। হেনস্তার শিকার হয়েছেন সহকারী প্রক্টর নূরে আলম সিদ্দিকী।অন্যদিকে অভিযোগ-পাল্টা অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ও শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় টিএসসি চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, দুপুরের পর ক্যাম্পাসে প্রচুর বহিরাগত প্রবেশ করেছে। প্রশাসন তাদের বাধা দিচ্ছে না।সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে। তবে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। টিএসসি কেন্দ্রে যার বিরুদ্ধে সিলমারা ব্যালট সরবরাহ করার অভিযোগ, তাকে গ্রেফতার করতে হবে।’

শিরোনাম