টেবিল চাপড়ে উপাচার্যকে হুমকি ঢাবি ছাত্রদল সভাপতির

ঢাকা প্রতিনিধিঃ
টেবিল চাপড়ে উপাচার্যকে হুমকি ঢাবি ছাত্রদল সভাপতির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র সাহা সাহসকে টেবিলে চাপড় দিয়ে উপাচার্যকে ধমকাতে দেখা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়।

শিরোনাম