নুরাল পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা মানিকগঞ্জের লতিফ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
নুরাল পাগলার লাশ কবর থেকে তোলার নির্দেশদাতা মানিকগঞ্জের লতিফকে পুলিশ গ্রেফতার করেছে।রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তোলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে মরদেহ কবর থেকে তোলার ‌‘নির্দেশদাতা’ বলছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল ল‌তিফ (৩৫)। তিনি গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লারপাড়ার বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম এবং মা‌নিকগ‌ঞ্জের ঘিওর উপ‌জেলার বড় ঠাকুরকা‌ন্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দি‌কে রাজবাড়ীর অতি‌রিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব তাকে গ্রেফতারের বিষয়টি নি‌শ্চিত করেছেন।

শিরোনাম