শিবিরের সিল মারা ব্যালট পাওয়া গেলেও সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নিঃ ভিপি প্রার্থী আবিদ

সংবাদ জমিন রিপোর্টঃ
শিবিরের সিল মারা ব্যালট পাওয়া গেলেও সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। ডাকসু নির্বাচনের ফলাফল গণনায় অনিয়ম হলে শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ভোট গণনায় প্রভাব বিস্তার করতে সারা দেশের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান নিয়েছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমাদের দৃষ্টিতে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী ভোট হয়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টায় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘সকাল থেকেই আমরা বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। টিএসসিতে শিবিরের প্যানেলের প্রার্থীদের সিল মারা ব্যালট পাওয়া গেলেও সেটার পদক্ষেপ দেখা যায়নি। এর বাইরেও ১২টি অভিযোগ দিয়েছি। তারা শুধু আশ্বাস দিয়েছেন।’

শিরোনাম