যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে রাজশাহী উত্তাল

রাজশাহী প্রতিনিধিঃ
যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে রাজশাহী উত্তাল। ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ‘নিরাপদ বিদ্যালয় চাই’ লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভ কর্মসূচি চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা দুটি দলে বিভক্ত হয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিরোনাম