মামাকে কুপিয়ে হত্যা করেছে ভাগনে

গাজীপুর প্রতিনিধিঃ
মামাকে কুপিয়ে হত্যা করেছে ভাগনে । গাজীপুরে নেশার টাকা না দেওয়ায় বঁটি দিয়ে কুপিয়ে মামা আনিসুর রহমানকে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে সৌরভের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভাগনে পলাতক রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমানের মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার ভবানীপুর (উত্তরপাড়া) জয়বাংলা মোড় এলাকায় নিহতের ভগ্নিপতি রোকনুজ্জামানের বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান (২৩) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার আলি নেওয়াজের ছেলে। ভাগিনা সৌরভ (১৮) ভবানীপুর (উত্তরপাড়া) এলাকার রোকনুজ্জামানের ছেলে।

গাজীপুরের জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, নেশা করার জন্য সৌরভ তার মামা আনিসুর রহমানের কাছে টাকা চায়। মামা টাকা দেবে না বললে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে মামা ঘরে গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ করে সৌরভ তার ভাবির কাছ থেকে বঁটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

শিরোনাম