ভোটের দিন জাবির হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

সাভার প্রতিনিধিঃ
ভোটের দিন জাবির হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি কক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় এক সহ-সভাপতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হলের ৪২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির পদে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

শিরোনাম