হাজারীবাগে যুবকের লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্টঃ
যুবকের লাশ উদ্ধার। রাজধানীর হাজারীবাগের ওয়াশপুর এলাকায় রেজুওয়ান ইসলাম রাফি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, সোহরতহাল প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেজুওয়ান আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রয়েছে।

শিরোনাম