জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ছাত্রদল

সাভার প্রতিনিধিঃ
জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী ভাসানী হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

এ সময় তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ করে বলেন, ‘তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি। তালিকায় ভোটারদের ছবি নেই, ২১নং হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে।’

শিরোনাম