কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, জনভোগান্তি

সংবাদ জমিন রিপোর্টঃ
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, জনভোগান্তি। বকেয়া বেতন না পাওয়ায় রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পর কুড়িল চৌরাস্তা এলাকায় ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ শ্রমিক সড়ক অবরোধ করেন। তারা জানান, চলতি মাসের শুরুতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করলে ১০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আবার সড়কে নামতে বাধ্য হয়েছেন।

শিরোনাম