২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে না থাকতেই জানতে পারলাম, আমার ভোট হয়ে গেছে

সাভার প্রতিনিধিঃ
২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে না থাকতেই জানতে পারলাম, আমার ভোট হয়ে গেছে। ‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দেওয়া হয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক ভোটার।

বৃহস্পতিবার শহীদ রফিক-জব্বার হলের ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি।’

শিরোনাম