পোশাক শ্রমিকদের উপর পুলিশের লাঠিপেটা

সংবাদ জমিন রিপোর্টঃ
পোশাক শ্রমিকদের উপর পুলিশের লাঠিপেটা। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কুড়িলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন পোশাক শ্রমিকরা। এতে ওই মহাসড়কসহ আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের লাঠিপেটা, টিয়ারসেল ও জলকামান নিক্ষেপে প্রায় ছয় ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে কয়েক শতাধিক পোশাক শ্রমিক কুড়িলে মহাসড়ক অবরোধ করেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভে নামেন তারা। পুলিশ তাদের সড়ক ছাড়ার আহ্বান জানালে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিরোনাম