অবশেষে প্রথমবারের মত হংকংকে হারালো বাংলাদেশ

সংবাদ জমিন রিপোর্টঃ
অবশেষে প্রথমবারের মত হংকংকে হারালো বাংলাদেশ । এর আগে একবারই হংকয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামে ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে অবশ্য তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছিল স্বাগতিকদের। হারতে হয়েছিল ২ উইকেটে!

এশিয়া কাপ অভিযানে নেমে অবশেষে হংকংকে টি-টোয়েন্টিতে প্রথমবার হারানোর স্বাদ নিয়েছে বাংলাদেশ দল। তাতে ‘বি’ গ্রুপে হংকংয়ের বিপক্ষে জয়ে পূর্ণ ২ পয়েন্টও নিশ্চিত হয়েছে। তবে সেই পয়েন্ট পেতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে টাইগারদের। ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও থাকছে প্রশ্ন!

শিরোনাম