ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত-২,আহত-১৫

ময়মনসিংহ প্রতিনিধিঃ
দুই বাসের সংঘর্ষে নিহত-২, আহত-১৫। ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার সকাল ৭টায় উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাজরিন কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শিরোনাম