সুন্দরবনে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ,হদিস মিলছে না

মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবনে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ,হদিস মিলছে না। সুন্দরবনের ডিমেরচরে সমুদ্রে ডুবে নিখোঁজ হয়েছে মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেকে। বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান এ ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ “এমভি দি এক্সপ্লোরার” শনিবার সকালে কচিখালীতে নোঙর করে। পর্যটকরা নৌকায় করে ডিমেরচর সৈকতে ঘুরতে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করার সময় আকস্মিকভাবে সমুদ্রে তলিয়ে যায়। জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তার খোঁজ পায়নি।

শিরোনাম