কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার আসামি মো. মোবারক হোসেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

তিনি জানান, আসামি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছে, হত্যার আগে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে সে। মূলত ঝাড়ফুঁক করে তাকে বসে এনে প্রথমে ধর্ষণ করে মোবারক। ঘটনাটি দেখে ফেলে ওই ছাত্রীর মা। তাই তাকে হত্যা করে মোবারক। এরপর ওই ছাত্রীর কাছে আবার যায় মোবারক। তখন তিনি বাধা দিলে তাকে হত্যা করা হয়।

উল্লেখ্য,গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার কালিয়াজুরি এলাকায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিরোনাম