আশুলিয়ায় একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় একই বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়ায় নিজ বাসা থেকে রবিবার রাত ৮টার দিকে স্বামী-স্ত্রী ও শিশুসন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত তিন জন হলেন, রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া বেগম (২৮) ও মেয়ে জামিলা (৬)। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলায়। রুবেল ভাড়া বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তার স্ত্রী পাশের একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

শিরোনাম