খুলনায় আবাসিক হোটেলের কক্ষ থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধিঃ
আবাসিক হোটেলের কক্ষ থেকে আওয়ামীলীগ নেতার লাশ উদ্ধার। খুলনা সদর থানার সামনের ‘স্টার হোটেল’ নামের একটি আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হোটেলের চারতলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। তুহিন খুলনা মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের নেতা বলে জানা গেছে। তবে তার পদ সম্পর্কে নিশ্চিত করতে পারেননি দলীয় নেতারা।

শিরোনাম