নামাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

কুমিল্লা প্রতিনিধিঃ
নামাজে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী। কুমিল্লায় নিখোঁজের পরদিন রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পালপাড়া রেললাইনের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। সন্ধ্যায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

নিহত ব্যবসায়ীর নাম জামশেদ ভূঁইয়া (৪৪)। তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতেন। কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকার ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে জামশেদ। ওসি মহিনুল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় জামশেদের ভাই থানায় জিডি করেছিলেন। জিডিতে উল্লেখ করেছিলেন, ওই দিন মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে তার ভাই আর বাসায় ফেরেননি। রবিবার সন্ধ্যায় আমরা লাশ উদ্ধার করেছি। এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি আমরা।’

শিরোনাম