দাওয়াত না দেয়ার অপরাধে মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধিঃ
দাওয়াত না দেয়ার অপরাধে মাদ্রাসার অনুষ্ঠানের সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতাকর্মীরা। বরগুনার আমতলী উপজেলার ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সব খাবার খেয়ে এবং নষ্ট করে ফেলেছেন।

গত বৃহস্পতিবার দুপুরে কালিবাড়ী ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটিয়েছেন গুলিশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজী এবং তাদের অনুসারীরা।

এ নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ঘটনার সঙ্গে জড়িত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

শিরোনাম