পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যা!

মৌলভীবাজার প্রতিনিধিঃ
পিবিআইয়ের হাজতখানায় যুবকের আত্মহত্যা! মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানায় হত্যা মামলার আসামি মোকাদ্দুস (৪৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই পুলিশের হাজতে এ ঘটনা ঘটে। গ্রেফতার মোকাদ্দুস কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের কোনাগাঁও এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

জানা গেছে, কমলগঞ্জ থানায় হত্যা মামলার আসামি মোকাদ্দুসকে ওই থানা থেকে পিবিআই পুলিশের এসআই সাজিদুল ইসলাম রবিবার সন্ধ্যায় সংস্থাটির হাজতখানা নিয়ে রাখেন। সোমবার ভোর ৬টার দিকে তাকে হাজতখানায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান ডিউটি অফিসার। পরে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিরোনাম