সংবাদ জমিন রিপোর্টঃ
স্ত্রীর হাতে সাবেক স্বামী খুন। কুমিল্লার লালমাইয়ে ডিভোর্সের পরও সাবেক স্বামী দুলাল হোসেনের (৩৫) ভয়ভীতি ও জোরাজুরিতে অতিষ্ঠ হয়ে বর্তমান স্বামী ও বাবা-মাকে সঙ্গে নিয়ে সাবেক স্বামীকে হত্যার অভিয়োগ উঠেছে ফাতেমা আক্তার সিনথিয়া (১৯) নামে এক নারীর বিরুদ্ধে। পরে লাশ গুম করতে তা ফেলে রাখা হয় রেললাইনের পাশে। এ ঘটনায় জড়িত সাত জনকে গ্রেফতার করেছে র্যাব–১১।
গ্রেফতারকৃতরা হলেন, নিহতের সাবেক স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া, তার বর্তমান স্বামী আবুল হাসেম (৩৪), সিনথিয়ার বাবা মো. ফারুক (৪৫), মা মরিয়ম (৩৭), স্বামীর বন্ধু মফিজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম (৪২) ও গাড়িচালক রুবেল আহাম্মেদ (৩৯)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব–১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।