ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর প্রতিনিধিঃ
ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো শিশুর । মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেনা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর চোকদারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। হেনা আক্তার ওই গ্রামের শাহাবুদ্দিন ব্যাপারীর মেয়ে।

পরিবারিক সূত্রে জানা যায়, হেনা বিকালে নিজঘরে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলতে গিয়ে ঘরের ফ্রিজের বিদ্যুতের তারের সঙ্গে হাতের লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিরোনাম