সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। আজকের পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগর এবং আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কেজিইউজের সদস্যসচিব মনোয়ার হোসেনের সভাপতিত্বে মানবন্ধনে জেলা-উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শিরোনাম