মতিঝিলে আওয়ালীগের ঝটিকা মিছিল

সংবাদ জমিন রিপোর্টঃ
মতিঝিলে আওয়ালীগের ঝটিকা মিছিল। রাজধানীর মতিঝিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিলে থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে মতিঝিলের দিলকুশায় বিডিবিএল ভবনের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মতিঝিলের ওয়ালটন চত্বর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। এ সময় স্থানীয় জনতা তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। অন্যদিকে আমরাও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছি।’

শিরোনাম